০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রামমন্দিরে ৪ কোটি রুপির চেক, অ্যাকাউন্টে মিলল ৩ রুপি

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

ভারতের অযোধ্যার রাম মন্দিরে এক নারীর দেওয়া ৪ কোটি রুপির চেক নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। চেকটি নিয়ে ব্যাংকে গিয়ে মন্দির কর্তৃপক্ষ দেখতে পায় ওই অ্যাকাউন্টে মোটে ৩ রুপি পড়ে আছে। ওই ঘটনায় তীব্র সমালোচনা হচ্ছে ভারতজুড়ে।

চেন্নাইয়ের এক নারী ভক্ত শ্রী রামের জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে এই চেকটি দান করেছিলেন। তবে ট্রাস্ট চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি ফেরত আসে।

এ ঘটনায় ব্যাংক ওই নারীকে নোটিশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পর্যাপ্ত অর্থ না থাকা সত্ত্বেও কেন তিনি এত বড় অঙ্কের চেক ইস্যু করেছেন, নোটিশে তার ব্যাখ্যা চাওয়া হবে।  ওই নারী অবশ্য রাম মন্দিরে আলাদাভাবে ১০ হাজার রুপিও দান করেছেন।

ভারতের গণমাধ্যম বলছে, ৪ কোটি রুপির অনুদান দেওয়ার আগে ওই নারী ট্রাস্টের কাছে লিখিত নিশ্চয়তা চেয়েছিলেন যে তার দেওয়া অর্থ শুধু মন্দিরের কর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার কাজে ব্যয় করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MDBelal Hossen

Popular Post

রামমন্দিরে ৪ কোটি রুপির চেক, অ্যাকাউন্টে মিলল ৩ রুপি

Update Time : ০৯:৫২:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬