প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ৩:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬, ১০:০০ এ.এম
২ ডলারের বেশি বাড়ল তেলের দাম
ইরানে চালানো যুক্তরাষ্ট্রের নতুন হামলার প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। হরমুজ প্রণালির লারাক দ্বীপে হামলা এবং এর জেরে তেহরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশ সময় সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২.২১ ডলার বা ২.৫১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০.৩১ ডলারে ওঠে। আল জাজিরা জানিয়েছে, একই দিনে দুইবারে ১.৭৭ ডলার বা প্রায় ২ শতাংশ বাড়ে তেলের দাম। পরে দাম আরও বেড়ে ৯০.৩১ ডলারে যায়।
Copyright © 2026 দৈনিক অন্ধকারের আলো. All rights reserved.