প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৬, ৩:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬, ৯:৪৭ এ.এম
দেশে স্বর্ণের দামে ফের বড় পতন
দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (৩১ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা।
Copyright © 2026 দৈনিক অন্ধকারের আলো. All rights reserved.